• প্রশ্ন: আমি ওটিপি (OTP) কোড পাচ্ছি না কেন?
উত্তর: সাধারণত নেটওয়ার্ক সমস্যার কারণে ওটিপি পেতে দেরি হতে পারে। অনুগ্রহ করে ১ মিনিট অপেক্ষা করুন এবং 'Resend OTP' বাটনে ক্লিক করুন। আপনার ইনবক্স মেমোরি ফুল কি না তাও চেক করে নিন।
• প্রশ্ন: আমি কি আমার ফোন নম্বর পরিবর্তন করতে পারি?
উত্তর: না, নিরাপত্তার স্বার্থে একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ফোন নম্বর পরিবর্তন করা যায় না। তবে বিশেষ প্রয়োজনে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করতে পারেন।
• প্রশ্ন: পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?
উত্তর: লগইন পেজে 'Forgot Password' অপশনে গিয়ে আপনার নম্বরটি দিন। একটি ওটিপি যাবে, সেটি ভেরিফাই করে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
• প্রশ্ন: আমি যদি কোনো বেলার খাবার না নিতে চাই তবে কী হবে?
উত্তর: আপনি যদি কোনো নির্দিষ্ট বেলার মিল না নিতে চান, তবে আমাদের অ্যাপের 'Meal Preferences' থেকে সেটি 'Off' করে দিতে পারেন। তবে এটি অবশ্যই ডেলিভারি সময়ের অন্তত ২ ঘণ্টা আগে করতে হবে।
• প্রশ্ন: মিল অফ করলে কি আমার টাকা ফেরত পাব?
উত্তর: হ্যাঁ, আপনি যদি সময়মতো মিল অফ করেন, তবে ওই মিলের সমপরিমাণ টাকা আপনার 'foodily Wallet'-এ জমা হবে যা পরবর্তী অর্ডারে ব্যবহার করতে পারবেন।
• প্রশ্ন: সাবস্ক্রিপশন শেষ হওয়ার পর কী হবে?
উত্তর: আপনার সাবস্ক্রিপশন শেষ হওয়ার আগে আমরা আপনাকে নোটিফিকেশন পাঠাব। আপনি সহজেই অ্যাপ থেকে পুনরায় আপনার প্রিয় প্ল্যানটি রিনিউ করে নিতে পারবেন।
• প্রশ্ন: ওয়ালেটে টাকা অ্যাড করা কি নিরাপদ?
উত্তর: হ্যাঁ, আমরা PayStation পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি যা সম্পূর্ণ এনক্রিপ্টেড এবং নিরাপদ। আমরা আপনার কোনো কার্ড বা পিন নম্বর সেভ করি না।
• প্রশ্ন: পেমেন্ট করার পর ব্যালেন্স আপডেট না হলে কী করব?
উত্তর: মাঝে মাঝে টেকনিক্যাল কারণে দেরি হতে পারে। সাধারণত ৫-১০ মিনিটের মধ্যে ব্যালেন্স যোগ হয়ে যায়। যদি না হয়, তবে আপনার ট্রানজেকশন আইডি সহ আমাদের সাপোর্ট মেসেজে জানান।
• প্রশ্ন: ওয়ালেটের টাকা কি ক্যাশ আউট করা যায়?
উত্তর: ওয়ালেটের টাকা শুধুমাত্র foodily অ্যাপে খাবার অর্ডারের জন্য ব্যবহারযোগ্য। এটি ক্যাশ আউট বা অন্য অ্যাকাউন্টে পাঠানো যায় না।
• প্রশ্ন: খাবার কখন ডেলিভারি দেওয়া হয়?
উত্তর: আমাদের ডেলিভারি পার্টনাররা দুপুরের খাবার ১:০০ PM - ২:৩০ PM এবং রাতের খাবার ৮:৩০ PM - ১০:০০ PM এর মধ্যে পৌঁছে দেয়।
• প্রশ্ন: খাবারের মান খারাপ হলে কী করব?
উত্তর: আমরা মানের ব্যাপারে আপসহীন। খাবারের মান নিয়ে কোনো অভিযোগ থাকলে অ্যাপের মাধ্যমে আমাদের জানান। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
• প্রশ্ন: রেফারেল বোনাস কীভাবে পাব?
উত্তর: আপনার প্রোফাইল থেকে রেফারেল কোডটি বন্ধুদের সাথে শেয়ার করুন। তারা যখন আপনার কোড ব্যবহার করে প্রথমবার সফলভাবে সাইন-আপ করে অর্ডার করবে, তখন আপনারা দুজনেই বোনাস ব্যালেন্স পাবেন।