"foodily" অ্যাপটি ব্যবহারের আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ুন। অ্যাপটি ব্যবহার করার অর্থ হলো আপনি এই শর্তাবলীগুলো মেনে নিচ্ছেন।
Last Updated: June 23, 2026
• অ্যাপটি ব্যবহারের জন্য আপনাকে একটি সচল ফোন নম্বর এবং ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
• ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যাচাই করা হবে। আপনার ওটিপি কোড কারো সাথে শেয়ার করবেন না।
• একই ডিভাইসে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে রেফারেল বোনাস নেওয়ার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
• foodily সরাসরি কোনো খাবার তৈরি করে না। আমরা আপনার এবং ভেন্ডর (কিচেন)-এর মধ্যে সংযোগকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করি।
• খাবারের মান, স্বাদ এবং পরিমাণের জন্য সংশ্লিষ্ট কিচেন কর্তৃপক্ষ দায়ী থাকবে। তবে কোনো অভিযোগ থাকলে আপনি অ্যাপের মাধ্যমে সাপোর্ট টিমে জানাতে পারেন।
• ডেলিভারি পার্টনার আপনার দেওয়া ঠিকানায় খাবার পৌঁছে দেবে। ভুল ঠিকানা বা ফোন রিসিভ না করার কারণে ডেলিভারি না হলে তার দায়ভার ইউজারের।
• আপনি রেফারেল কোড ব্যবহার করে বোনাস অর্জন করতে পারেন।
• রেফারেল বোনাস শুধুমাত্র নতুন ইউজারের জন্য প্রযোজ্য। কোনো জালিয়াতি বা ফেক রেফার ধরা পড়লে foodily কর্তৃপক্ষ বোনাস বাতিল করার অধিকার রাখে।
• যেকোনো অনৈতিক কার্যক্রম, স্প্যামিং বা শর্তাবলী লঙ্ঘনের দায়ে foodily কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার অ্যাকাউন্ট বাতিল করতে পারে।
• ইউজার চাইলে অ্যাপের সেটিংস থেকে যেকোনো সময় তার অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন।
• foodily যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। পরিবর্তনগুলো অ্যাপের মাধ্যমে জানানো হবে।